কুলফি

ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে পরিবারের সঙ্গে উপভোগ করুন❤️
কুলফি
ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে পরিবারের সঙ্গে উপভোগ করুন❤️
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই দুধ টা জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে।এক লিটার দুধ ঘন করে অর্ধেকের ও কম হয়ে যাবে।অনবরত নেড়েচেড়ে দুধ জ্বাল দিতে হবে।
- 2
এবারে ঐ দুধের মধ্যেই ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে।আর চিনি দিয়ে দিতে হবে।
- 3
একটু ফুটিয়ে নিয়ে তার পর একটা বাটিতে কর্ণফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে।
- 4
দিয়ে দুধের মধ্যে কর্ণফ্লাওয়ার এর মিশ্রণ টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরো এক মিনিট লো আঁচে নেড়েচেড়ে জ্বাল দিয়ে নিতে হবে।
- 5
ততক্ষণে দুধটা বেশ ঘন হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দুধটা মোটামুটি ঠান্ডা করে নিতে হবে।
- 6
এবারে ছোট ছোট ভাঁড় গুলো কে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে দুধের মিশ্রণ টা ঢেলে নিতে হবে।ওপরে একটু কাজুগুঁড়ো ও পেস্তা কুচি ছড়িয়ে ভাঁড় গুলো আমি একটা টিফিন বক্সের মধ্যে বসিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে ফ্রিজারে পাঁচ ছয় ঘণ্টা রেখে দিলেই রেডি ঠান্ডা ঠান্ডা কুলফি।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি