শিরোনামঃ "আম আলু পটল পোস্ত"(am alu parwal posto recipe in Bengali)

এটি একটি বাঙালি রান্নাঘরের ঘরোয়া ঐতিহ্যবাহী পদ, এই রকম ফুটিফাটা গরমের দিনে দুপুরের আহারের থালিতে এই ধরনের পদ ভাতের পাশে থাকলে দুই মুঠো ভাত বেশি খেতে ইচ্ছে করে, রসনায় তৃপ্তি দেয়।
শিরোনামঃ "আম আলু পটল পোস্ত"(am alu parwal posto recipe in Bengali)
এটি একটি বাঙালি রান্নাঘরের ঘরোয়া ঐতিহ্যবাহী পদ, এই রকম ফুটিফাটা গরমের দিনে দুপুরের আহারের থালিতে এই ধরনের পদ ভাতের পাশে থাকলে দুই মুঠো ভাত বেশি খেতে ইচ্ছে করে, রসনায় তৃপ্তি দেয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব উপকরণ একসঙ্গে হাতের কাছে রাখতে হবে, পোস্ত বেটে নিতে হবে।
- 2
আমের টুকরোগুলি, অর্ধেক হলুদ গুঁড়ো জলে মিশিয়ে দিয়ে সেই জলে ভিজিয়ে রাখতে হবে। মিডিয়াম আঁচে একটা প্রেসার কুকার বসিয়ে গরম করে নিতে হবে, তেল ঢেলে গরম করে নিয়ে কালো জিরা দিয়ে দিতে হবে, লবণ দিয়ে দিতে হবে।
- 3
কালো জিরা ফুটতে শুরু করলে, পেয়াঁজ কুচি দিয়ে দিতে হবে, পেয়াঁজ কুচি নরম হয়ে এলে
- 4
আলুর টুকরো ও পটলের টুকরোগুলি ঢেলে দিতে হবে, নেড়ে চেড়ে এক কাপ জল ঢেলে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে।
- 5
একটা সিটি বাজলে নামিয়ে নিয়ে ঢাকনা খুলে আমের টুকরো গুলি জল থেকে তুলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে, পোস্ত বাটা দিয়ে দিতে হবে বাকি হলুদ গুঁড়ো দিয়ে ভালো মিশিয়ে নিতে হবে।
- 6
কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে প্রয়োজনে অল্প পরিমাণ লবণ দিয়ে দিতে হবে, চিনি দিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। আবার গ্যাস ওভেনে বসিয়ে মিডিয়াম আঁচে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। রান্না কমপ্লিট।
- 7
নামিয়ে ঢাকনা খুলে অন্য একটি পাত্রে ঢেলে পরিবেশনের জন্য প্রস্তুত করে দিতে হবে।
- 8
পরিবেশনের জন্য প্রস্তুত, গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এই রকম ফুটিফাটা গরমের দিনে দুপুরের খাবারের আয়োজনে জমে যাবে। এই প্রচণ্ড গরমে রাতের আহারের আয়োজনে রুটির সঙ্গেও পরিবেশন করা যেতে পারে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি