জিরা পান্তা ও বড়ি চুরা

#মধ্যাহ্নভোজনের রেসিপি
এটি ওড়িশার খুবই জনপ্রিয় একটি খাবার। গরমকালে পোখালা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী।
জিরা পান্তা ও বড়ি চুরা
#মধ্যাহ্নভোজনের রেসিপি
এটি ওড়িশার খুবই জনপ্রিয় একটি খাবার। গরমকালে পোখালা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী।
রান্নার নির্দেশ সমূহ
- 1
এক কাপ রান্না করা ভাত 1 কাপ জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিলাম।কড়াইতে 1 চা-চামচ সর্ষের তেল দিয়ে গোটা জিরা শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিলাম। এটা ভাতের ওপরে দিয়ে দিলাম। ভাতের মধ্যে পরিমাণ মতো নুন ও লেবুর রস মিশিয়ে দিলাম।
- 2
কড়াইতে দু'চামচ সর্ষের তেল দিয়ে বড়ি গুলো ভেজে তুলে নিলাম। বড়ি গুলো হাতে করে অল্প গুঁড়ো করে নিলাম।আবার কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন বাটা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাঙ্গা বড়ি গুলো কড়াইতে দিয়ে পরিমাণমতো নুন দিলাম ও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম।
- 3
জিরা পোখালা ও বড়ি চুরার সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা শসা কুচি পেঁয়াজ কুচি পাপড় ভাজা দিয়ে পরিবেশন করলাম।
- 4
পোখালা তে লেবুর রসের বদলে ২ চামচ টক দই ফেটিয়ে ব্যবহার করা যায় তখন এটাকে দই পোখালা বলে।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি