কষা আলুর দম
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলুগুলো নুন হলুদ মেখে ভেজে তুলে রাখুন।
- 2
এবার কড়াইতে পরিমান মতো সর্ষের তেল গরম করে তাতে গোটা তেজপাতা,এলাচ,শুকনো লংকা আর পাঁচ ফোড়ন দিয়ে দিন।
- 3
একটু নেড়ে তাতে হিং ও আদা বাটা দিয়ে দিন এবং ভেজে নিন,চুলার আঁচ কমিয়ে তাতে কাশ্মীরি শুকনো লংকার গুঁড়া ও জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে এবং ফেটানো টকদই দিয়ে দিন এবং দ্রুত নাড়তে থাকুন যাতে টকদই না ছেড়ে যায়।
- 4
দই থেকে তেল ছেড়ে আসলে তাতে নুন,চিনি দিয়ে দিন এবং ভেজে রাখা আলুগুলি দিয়ে দিন এরপর কষিয়ে নিন কিছুক্ষন এর জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিন এবং ঢাকা দিন ১০মিনিটের জন্য।
- 5
আলুগুলি সেদ্ধ হয়ে আসলে,তাতে ঘি,গরম মশলা গুঁড়া দিয়ে দিন এবং বেশ কষিয়ে,গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/8233979




মন্তব্যগুলি