রান্নার নির্দেশ সমূহ
- 1
লটে মাছ গুলো খুব অল্প জলে ভাপিয়ে নিতে হবে।ঠাণ্ডা হলে খুব হালকা হাতে কাটা বাছতে হবে যাতে মাছ গুলো বেশী ভেঙে না যায়।
- 2
এরপরে বড় বাসনে মাছ গুলো তে সব মশলা,ধনেপাতা বাটা,লঙকা বাটা,ভিনিগার,সয়াসস,নুন ইত্যাদি মেশাতে হবে।
- 3
ঘন্টা খানেক রেখে ওর সাথে সেদ্ধ আলু হালকা হাতে মেখে নিতে হবে। ওর সাথে ময়দা মিশিয়ে একটু শক্ত করে ইচ্ছে মতন আকার দিয়ে দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।
- 4
একটা বাটিতে দু'টি ডিম নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে।ফেটান ডিম আমি একটা বড় চেটাল বাটিতে নিয়েছি যেহেতু আমি কাটলেট একটু বড় মাপের করেছি। আর একটা বড় চ্যটালো বাসনে বিসকুটের গুঁড়ো নিতে হবে।
- 5
ফ্রিজ থেকে বের করে কাটলেট গুলো ডিমে চুবিয়ে,বিসকুটের গুঁড়ো তে রেখে মাখাতে হবে।এই ভাবে আরো এক বার করে গরম ডুবো তেলে বাদামীকরে ভাজতে হবে।
- 6
দুই পিঠ ভাল করে ভেজে তুলে নিয়ে কাসুন্দি বা টমেটো কেচপ ও সালাদ দিয়ে পরিবেশন করতে হবে লটে মাছের কাটলেট।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি