অরেঞ্জ চিজকেক আইসক্রিম স্যান্ডউইচ
#গ্রীষ্মকালীনরেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
ক্রিম চিজ বানানোর জন্য প্রথমে দুধ গরম করতে হবে। দুধ ফুটতে শুরু করতে আঁচ কমিয়ে অল্প অল্প করে ভিনিগার মেশাতে হবে।
- 2
দুধ থেকে ছানা আলাদা হয়ে গেলে এটা একটা পরিস্কার কাপড় দেওয়া বড় ছাঁকনিতে ঢেলে ছেকে নিতে হবে।
- 3
ছানা থেকে জল বেরিয়ে গেলে কাপড়টা বেঁধে ছাঁকনিতে মধ্যে ১৫ মিনিট রাখতে হবে।
- 4
এই ছানা আর টকদই ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না মিশ্রন-টা একেবারে স্মুদ/ মসৃণ হয়ে যায়। এটাই ক্রিম চিজ।
- 5
ক্রিম চিজটা কোনো পাত্রে ভরে ঢাকনা আটকে ১ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে।
- 6
একটা স্যসপ্যানে কমলা লেবুর রস, জেস্ট, আর চিনি নিয়ে ভালো করে মিডিয়াম আঁচে জাল দিতে হবে যতক্ষন না ঘন, থকথকে হয়ে আসে। এর পর আচ বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে।
- 7
একটা বাটিতে ক্রিম চিজ আর পাউডার সুগার নিয়ে ভালো করে বিট করে নিতে হবে৷
- 8
এতে কমলা লেবুর রসের ঘন মিশ্রন টা দিয়ে ভালো করে মেশাতে হবে।
- 9
অন্য একটা বাটিতে ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে স্টিফ পিক আসা অব্দি বিট করতে হবে।
- 10
হুইপিং ক্রিম আর ক্রিম চিজের মিশ্রন টা খুব ভালো করে মেশাতে হবে।
- 11
এতে চকলেট চিপস দিয়ে মেশাতে হবে।
- 12
একটা চৌকো পাত্রে বাটার পেপার লাগিয়ে তার মধ্যে ১২ টা অরেঞ্জ ওয়েফার বসাতে হবে।
- 13
এর ওপর চিজকেক আইসক্রিমের মিশ্রন টা ঢেলে স্প্যাচুলা / খুন্তি দিয়ে সমান করে তার ওপর বাকি ১২ টা অরেঞ্জ ওয়েফার বসিয়ে দিয়ে হবে।
- 14
পাত্রটা প্লাস্টিক র্যাপ দিয়ে আটকে ৬-৭ ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে।
- 15
অরেঞ্জ চিজকেক আইসক্রিম স্যান্ডউইচ সমান ভাগে ভাগ করে সুগার বলস ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি