রান্নার নির্দেশ সমূহ
- 1
পুইশাকের ডাটাগুলো ধুয়ে নিয়ে ছোট টুকরো করে কাটতে হবে।পাতাগুলো আলাদাভাবে ভাল করে ধুয়ে কুচিয়ে নিতে হবে। সবজি গুলো সব এক আকারে কেটে নিতে হবে।
- 2
কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পাচফোড়ন ও কাচালঙকা দিয়ে গন্ধ বেরলে আলু দিয়ে নাড়াচাড়া করে একে একে মিষ্টি আলু,বরবটি দিয়ে নাড়াচাড়া করে পুইডাটা দিয়ে একটু ভাজা করে নিতে হবে।এরপর কুমড়ো দিয়ে কাচা গন্ধ না যাওয়া অবধি কষাতে হবে।এই পর্যায় সামান্য নুন দিতে হবে।
- 3
কষানো হলে পুইপাতা কুচি দিয়ে ভাল করে সবজি গুলোর সাথে নাড়াচাড়া করে ওতে পরিমাণ মত নুন ও হলুদ দিয়ে মিশিয়ে ঢাকা দিতে হবে।জল দেওয়ার দরকার নেই।
- 4
মিনিট দশেক পরে সবজি ও শাক সেদ্ধ হয়ে যাবে।ওতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে শুকনো করে নামাতে হবে।গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে এই পুই চচ্চড়ি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/8500379





মন্তব্যগুলি