কালাকান্দ মিষ্টি

আমরা হয়তো অনেকেই দোকান থেকে এই কালাকান্দ মিষ্টি টা খেয়ে থাকি,কিন্তু প্রশ্নটা হল এই মিষ্টিটা দোকানে আমাদের জন্য কতটা স্বাস্থ্য উপযুক্ত,তাই আজ আমি সুস্বাস্থ্য কর একটা মিষ্টি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যেটা খেলে হয়তোবা আমার আপনাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না এবং ঘরের কিছু উপাদান দিয়ে আপনি তৈরি করতে পারেন এই কালাকান্দ মিষ্টি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি বাটিতে জল ঝরানো দুধের ছানা টা নিয়ে নিন।
- 2
এবং ছানার সাথে কর্নফ্লাওয়ার, গুরু দুধ, এলাচ গুঁড়ো এবং ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিন।
- 3
এবার একটি কড়াই চুলায় বসিয়ে নিন এবং আঁচ টাকে আস্তে করে তাতে ছানার মিশ্রণ টা দিয়ে দিন, একটু নেড়ে তাতে চিনির গুঁড়ো টা দিয়ে দিন।
- 4
ভালো করে নাড়তে থাকুন যাতে তলা থেকে না লেগে যায়। মিশ্রনটা বেশ শুকিয়ে আসলে তাতে কেওড়া জল দিয়ে আবারো ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
- 5
এবার একটি থালায় ঘি ব্রাশ করে নিন এবং তাতে ছানার মিশ্রণটি ঢেলে দিন এবং সমান করে চারদিক মিলিয়ে নিন। একটু ঠান্ডা হয়ে আসলে সেটা ফ্রিজে রেখে দিন তিন ঘন্টার জন্য।
- 6
3 ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে একটু অপেক্ষা করুন,তারপর একটি ধারালো ছুরি দিয়ে আপনার পছন্দমতো আকারে কালাকান্দ মিষ্টি টা কেটে নিন। তাহলেই রেডি খুব সহজ একটি রেসিপি যার নাম কালাকান্দ মিষ্টি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)