ঝিঙের ঝাল

গরম কালে আমরা অনেকেই একটু হালকা পাতলা খাবার খেতে অভ্যস্ত, আর সেটা যদি হয় নিরামিষ তাহলে তো বলাই বাহুল্য। এমন একটা গ্রীষ্মকালীন নিরামিষ পদ নিয়ে আমি শুভ্রজিৎ হাজির, ভালো লাগলে আমাকে অনুসরণ করতে ভুলবেন না। #গ্রীষ্মকালীন রেসিপি

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ঝিঙে গুলো হাল্কা জলের সাথে একটু ভাপিয়ে নিতে হবে।
- 2
এবার একটি কড়াইয়ে সরষের তেল গরম করুন, তাঁতে শুকনো লঙ্কা ও কালো জিরে দিয়ে দিন।শুকনো লঙ্কা ভাজা হয়ে আসলে তাতে কাঁচালঙ্কা বাটা টা দিয়ে দিন। একটু নেড়ে তাতে ভাপনো ঝিঙে টা দিয়ে দিন।
- 3
ভাল করে মিশিয়ে নিন এবং তাতে 100 গ্রাম দুধে ময়দা মিশিয়ে দিয়ে দিন, স্বাদমতো নুন ও চিনি দিয়ে দিন।ঢাকা দিয়ে দিন যতক্ষণ না ঝিঙ্গে টা সেদ্ধ হয়ে যাচ্ছে, শেষে বেশ ঘন হয়ে আসলে নারকেল বাটা টা দিন।
- 4
নামানোর আগে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামালে গরম গরম ভাতের সঙ্গে খেতে আরো বেশি মজা লাগে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি