দই বেগুন বাহার

আমার একটি অত্যন্ত পছন্দের একটি রেসিপি হলো এই দই বেগুন বাহার,গরমে প্রায় সবার ঘরে ঘরে দই থাকে আর এই দই দিয়েই বানিয়ে নেওয়া যায় এই অসাধারণ একটি রেসিপি।
#গ্রীষ্মকালীন রেসিপি
দই বেগুন বাহার
আমার একটি অত্যন্ত পছন্দের একটি রেসিপি হলো এই দই বেগুন বাহার,গরমে প্রায় সবার ঘরে ঘরে দই থাকে আর এই দই দিয়েই বানিয়ে নেওয়া যায় এই অসাধারণ একটি রেসিপি।
#গ্রীষ্মকালীন রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বেগুন গুলো নুন হলুদ মেখে একটু ভেজে নিন।
- 2
তারপর কড়াইতেই সরষের তেল গরম করে গোটা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ ও জিরে দিয়ে দিন, তারপর তাতে আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে দিন। এ অবস্থায় চুলার আঁচ টা একদম কমিয়ে দিন, এবং ভেজে নিন।
- 3
তারপর তাতে টক দই দিয়ে দিন এবং ঘন ঘন নাড়তে থাকুন, দই থেকে তেল ছেড়ে আসলে তাতে হালকা জল দিয়ে দিন, স্বাদমতো নুনও চিনি দিয়ে দিন।
- 4
ঝোল টা একটু ফুটে আসলে তাতে ভেজে রাখা বেগুন গুলো দিয়ে দিন। ঝোলটা ঘন হয়ে আসলে তাতে গরম মশলার গুঁড়ো টা দিয়ে দিন।
- 5
তারপর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে গরম গরম মজা নিন এই দই বেগুন বাহার।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি