আম ফিরনি
#বাঙালির রন্ধন শিল্প রমজান রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
চালটাকে জলে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা।এরপর চাল পিষে নিতে হবে।
- 2
এরপর একটি তলা ভারি ডেকচিতে দুধ নিয়ে অল্প আচে জাল দিয়ে ঘন করে নিতে হবে।
- 3
এরপর ওতে পেষা চাল টা মেশাতে হবে।এক নাগারে নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে ও দলা পাকিয়ে যেতে পারে।
- 4
আচ অল্প করে চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত দুধ ফোটাতে হবে।চাল সেদ্ধ হয়ে গেলে ওতে চিনি দিয়ে নাড়তে হবে।
- 5
এলাচ গুঁড়ো ও কাজু কিশমিশ দিয়ে দিতে হবে।
- 6
আমের ফিরনি করার জন্য তৈরী ফিরনিটা একদম ঠাণ্ডা করে নিয়ে তারপর আমের কাথ মেশাতে হবে।
- 7
এরপর ফ্রিজ এ রেখে একদম ঠান্ডা করে আমের টুকরো দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করতে হবে আমের ফিরনি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/8719687





মন্তব্যগুলি