স্পাইসি এগ মশলা

ঘরে কিছু নেই কিন্তু অতিথি এসে হাজির চিন্তার কোন ব্যাপার নেই,হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার একটি রান্না,এই অসাধারণ ডিমের রান্নাটি আপনি যদি ট্রাই করেন তাহলে আপনার অতিথি বারবার আপনার বাড়িতে আসতে হবে।
#এগ রেসিপি

রান্নার নির্দেশ সমূহ
- 1
ডিমগুলোকে হাফ করে কেটে নিন, তারপর সেগুলো কড়াইতে ভেজে নিন।
- 2
কড়াইতে সরষের তেল গরম করুন, তাতে একে একে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিন, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিন, পেঁয়াজ ভাজা হয়ে আসলে তাতে আদা ও রসুন বাটা দিয়ে দিন।
- 3
কিছুক্ষণের জন্য কষিয়ে নিন, তারপর তাতে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন,তারপর জলের সহযোগে একটু কষিয়ে নিন যতক্ষণ না মসলা থেকে তেল টা ছেড়ে আসছে।
- 4
নুন চিনি দিয়ে দিন, এবং পরিমাণমতো ঝোল দিয়ে দিন। আঁচ টা বাড়িয়ে ঝোলটা ফোটাতে থাকুন। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিন।উপর থেকে দারচিনির গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে দিন দু মিনিটের জন্য। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই স্পাইসি এগ মাসালা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি