এঁচোড়ের ফিঙ্গার
#কস্তুরী'স কিচেন
রান্নার নির্দেশ সমূহ
- 1
এঁচোড় অল্প নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।আলু সেদ্ধ করে নিতে হবে।সব মশলা দিয়ে আলু, এঁচোড় ভালো করে মেখে নিতে হবে।কড়াইতে অল্প সাদা তেল দিয়ে ঐ মাখা টা দিয়ে একটু নেড়ে নিতে হবে।ঐ মাখা টা থেকে একটু করে নিয়ে লম্বা করে ফিঙ্গারের মতো করে নিতে হবে।
- 2
একটা বাটিতে কর্ণফ্লাওয়ার, একটু নুন, একটু লংকা গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে নিতে হবে।এবার ফিঙ্গার গুলো বিস্কুটের গুঁড়ো তে দিয়ে কর্ণফ্লাওয়ারে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো তে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে ঠিক করে রাখতে হবে।
- 3
ফ্রিজে ২/৩ ঘন্টা রাখলে খুব ভালো হয়।এরপর সাদা তেলে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি। এবার ইচ্ছা মত সাজিয়ে পরিবেশন করুন নিরামিষ এঁচোড় ফিংগার।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/9194390








মন্তব্যগুলি (6)