ডালের পাতুরি

এটি একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না
ডালের পাতুরি
এটি একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না
রান্নার নির্দেশ সমূহ
- 1
ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে।
- 2
পরদিন সকালে ওই ডাল, কাঁচা লঙ্কা ধনেপাতা মিক্সিতে পেস্ট করে নিতে হবে।
- 3
সাদা ও কালো সরষে মিহি করে বেটে নিতে হবে।
- 4
নারকেল কুরিয়ে নিতে হবে
- 5
এবার একটি বাটিতে ছোলার ডালের মিশ্রন, নুন, হলুদ, আদা বাটা, নারকেল কুরানো, সাদা ও কালো সরষে বাটা,ধনেপাতা বাটা,কাঁচা লঙ্কা বাটা সব একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 6
এবার এতে সরষে তেল যোগ করে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 7
এবার পুরো মিশ্রণটি কলা পাতার ভিতরে ঢেলে একটি টিফিন বক্সের মধ্যে বসিয়ে মুখ শক্ত করে আটকে দিতে হবে
- 8
কড়াইতে জল গরম করতে হবে
- 9
জল ফুটতে শুরু করলে তার মধ্যেই টিফিন বক্সটি বসিয়ে দিতে হবে । ১০/১৫ মিনিট পর নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি