টু ইন ওয়ান এগ পুডিং

#বিট দ্য হিট গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং সবার খুব প্রিয়
টু ইন ওয়ান এগ পুডিং
#বিট দ্য হিট গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং সবার খুব প্রিয়
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ৫ চামচ চিনি ক্যারামেল করে নিতে হবে দুটো আলাদা আলাদা পাত্রে। এবার দুটো আলাদা পাত্রে প্রথমে ডিম ও চিনি বিট করতে হবে, তারপর দুধ দিয়ে আবার বিট করতে হবে। এবার ভেনিলা এসেন্স যোগ করতে হবে। একটা পাত্রে ওর সাথে কোকো পাউডার মেশাতে হবে।অন্য টা তে কোকো পাউডার দেবো না। তারপর ক্যারামেল করা যে পাত্র দুটি ছিল, দুটো তে আলাদা আলাদা করে ছাঁকনি দিয়ে ছেঁকে সাবধানে ঢালতে হবে।
- 2
তারপর ফয়েল পেপার দিয়ে মুরে একটা প্যানে জল এর অপর বসিয়ে, ঢাকা দিয়ে গ্যাস জ্বালিয়ে কম আঁচে ভাপাতে দিতে হবে।
- 3
২০ মিনিট করে দুটো ই ভাপাতে হবে আলাদা আলাদা করে। ভাপানো হলে, ঠান্ডা করে দুটো ই ডিমোল্ড করে নিতে হবে। এবার দুটো কে কেটে বিপরীত ভাবে দুটো তে সাজাতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (3)