মোচা পোড়া
https://youtu.be/ccco8rCoPLw
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মিক্সের ছোট জারটায় সর্ষে পোস্ত তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে একসাথে বেটে নিতে হবে।
- 2
এবার মোচা টাকে গ্যাসের ওভেন এর ওপর রেখে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে।
- 3
মোচা পোরানো হয়ে গেলে ওটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর একটু জলে ধুয়ে নিতে হবে যাতে ওর খোসাটা তাড়াতাড়ি উঠে যায়।
- 4
এরপর মোচার পোড়া খোসাগুলো তুলে নিয়ে ওটাকে ভালো করে ছাড়িয়ে মেখে নিতে হবে।
- 5
ভাল করে মাখা হয়ে গেলে ওর সঙ্গে সর্ষে পোস্ত কাঁচালঙ্কা আর নুন দিয়ে বেটে রাখা পেস্ট টাও মেখে নিতে হবে।
- 6
এর সঙ্গে স্বাদমতো মত নুন আর ১ চা চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি মোচা পোড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10044024




মন্তব্যগুলি