সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল
#সর্ষে দিয়ে রান্না
রান্নার নির্দেশ সমূহ
- 1
রান্না শুরুর আগে, একটা বাটি তে দুইরকম সর্ষে আর পোস্ত সামান্য উষ্ণ গরম জলে 20 মিনিটের জন্যে ভিজিয়ে রাখতে হবে।
- 2
পার্শে মাছ গুলি ভালো করে ধুয়ে পরিস্কার করে, তাতে পরিমান মতো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ফ্রায়িং প্যানে সর্ষের তেল ভালো করে গরম করে মাছ গুলো 1 মিনিট করে দুই পিঠি ভালো করে ভেজে তুলে নিতে হবে।
- 3
গরম জলে ভেজানো সর্ষে পোস্ত র বাড়তি জল একটা চাকনির সাহায্যে ছেনকে মিক্সিতে 2 টি কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। পরিমান বুঝে অল্প জল দিয়ে পেস্ট করতে হবে।
- 4
ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে, প্রথমে কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। সর্ষে পোস্ত বাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। স্বাদমতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। পরিমান বুঝে জল দিতে হবে।
- 5
গ্রেভি ফুটতে শুরু করলে, অর্ধেক পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে, একে একে ভাজা মাছ দিয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে কম আঁচে 2-3 মিনিট রান্না করে নিতে হবে।
- 6
গ্রেভি ফুটে গেলে যেই গ্রেভি মাখা মাখা হয়ে আসবে, ওপর থেকে অল্প ধনে পাতা কুচি মিশিয়ে নিলেই রেডি সর্ষে পোস্তর পার্ষে মাছের ঝাল।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি