হাঁসের ডিমের মালাইকারি

#ডিম
ভাতের সঙ্গে ডিম মানেই হয় ঝোল, ডালনা নয়তো কারি৷ অথবা একটু ঝাল ঝাল করে ডিমের কষা৷ আজ শিখে নিন একটু অন্যরকম স্বাদের ডিমের মালাইকারি৷
হাঁসের ডিমের মালাইকারি
#ডিম
ভাতের সঙ্গে ডিম মানেই হয় ঝোল, ডালনা নয়তো কারি৷ অথবা একটু ঝাল ঝাল করে ডিমের কষা৷ আজ শিখে নিন একটু অন্যরকম স্বাদের ডিমের মালাইকারি৷
রান্নার নির্দেশ সমূহ
- 1
ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে অল্প কেঁচে সামান্য লবণ এবং হলুদ মাখাতে হবে।
- 2
কড়াইয়ে ঘি ও তেল দিতে হবে, গরম হলে ডিমগুলো ভাজতে হবে।
- 3
কড়াই থেকে ডিমগুলো উঠিয়ে গরমমশলা ফোঁড়ন দিতে হবে,এবার পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে এর ভেতর আদা, রসুন, ও পেঁয়াজ বাটা দিয়ে কষাতে হবে,এবার টোম্যাটো পিউরি দিতে হবে,
- 4
মশলা তেলের উপরে উঠে আসলে ধনে গুঁড়ো,গোলমরিচ গুঁড়ো,কাজুবাদাম বাটা ও জিরে গুঁড়ো দিয়ে কষাতে হবে।কষানো মশলায় গরম মশলা দিয়ে নেড়ে নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে ডিমগুলো, লবণ এবং চিনি দিয়ে কড়াই ঢেকে দিতে হবে।
- 5
তরকারিটা তেলের উপরে উঠে আসলে অর্থাৎ তরকারি থেকে তেল আলাদা হলে নামাতে হবে।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি