কুমড়োর কোপ্তা কারি
#লাউ ও কুমড়োর রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কুমড়োর একদম ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিতে হবে।এরপর কড়াইতে তেল দিয়ে কুমড়োর টুকরো গুলো দিয়ে সাথে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ভাজতে হবে।১০মিনিট কম আঁচে ভাজতে হবে ।একদম নরম হবার পর নামাতে হবে।
- 2
এরপর ভাজা কুমড়ো আলু সেদ্ধ ভালো ভাবে চটকে মাখতে হবে।একদম মিহি করে মাখতে হবে।এরপর এতে ময়দা নুন গোলমরিচ গুড়ো দিয়ে মেখে গোল করে চ্যাপ্টা করে রাখতে হবে।
- 3
এরপর কড়াইতে তেল গরম বসাতে হবে।তেল গরম হলে এক এক করে কোপ্তা গুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 4
এবারে ঐ তেলে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোঁড়ন দিয়ে তাতে টমেটো কুচি আর পেঁয়াজ বাটা সাথে নুন হলুদ দিয়ে ভালো মতো কম আচে ৪মিনিট ভাজতে হবে ।
- 5
পেঁয়াজ ভাজা হলে তেল বার হলে তাতে জিরে গুঁড়ো লংকা গুঁড়ো আদা বাটা চিনি আর একটু জল দিয়ে ৫মিনিট কষাতে হবে।এবারে ৫মিনিট পর ঐ মশলার থেকে তেল বার হলে ফেটানো টক দই দিয়ে লাগাতার নারতে হবে।এবারে তেল বার হলে পরিমান মতো জল দিতে হবে।
- 6
এরপর গ্ৰেভি ফুটতে দিতে হবে।৭মিনিট ফোটার পর গ্ৰেভি বেশ ঘন হলে নামাতে হবে তারপর গ্ৰেভির মধ্যে ভাজা কোপ্তা গুলো মিশিয়ে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি