ক্রিস্পি প্রন পটেটো কাবাব

Dipanwita Khan Biswas @cook_17466673
ক্রিস্পি প্রন পটেটো কাবাব
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিন, আলু সিদ্ধ করে ভালো করে মাখুন,আর নারকেল টাও পেস্ট করে নিন
- 2
এবার একটা বাটিতে পেস্ট করে রাখা চিংড়ি মাছ, নারকেল বাটা, মেখে রাখা আলু, পিঁয়াজ কুচি,আদা,রসুন,লঙ্কা বাটা,ধনেপাতা কুচি,নুন,হলুদ,ভাজা জিরের গুঁড়ো সব একসঙ্গে মাখুন,মাখা হলে হালকা হাতে গোল গোল কাবাব আকারে গড়ে নিন
- 3
এবার কড়াইতে তেল গরম হলে এক একটা কোপ্তা ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে খুব সাবধানে তেলে ছেড়ে দিন,দুপিঠ ভালো করে ভাজা হলে নামিয়ে নিন এবং টমেটো সস্ সহযোগে গরম গরম পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10600131












মন্তব্যগুলি