টিবেটিয়ান সাফালে উয়িথ দেশি তড়কা
টিবেটিয়ান সাফালে উয়িথ দেশি তড়কা
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা স্বাদ অনুযায়ী নুন দিয়ে গরম জল দিয়ে মেখে নিয়ে ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
একটি ফ্লায়িং প্যানে ৩ টেবল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তাতে পিয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করতে হবে। এরপর আদাবাটা ও জিরে গুঁড়ো দিয়ে আরো খানিকক্ষণ কষতে হবে এরপর চিকেন কিমা দিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে নুন ও গোলমরিচ দিয়ে দিতে হবে নেড়েচেড়ে কাঁচালঙ্কা কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে আরো খানিকক্ষণ কষতে হবে।পুরটা রেডি
- 3
মেখে রাখা ময়দা থেকে রুটির মতোন লেচি কেটে নিতে হবে ।এরপর রুটির সাইজ বেলে নিতে হবে।একটা রুটির ওপর চিকেনের পুর দিয়ে দিতে হবে এরপর ওর ওপর আর একটা রুটি দিয়ে সাইড গুলো চেপে দিয়ে সুন্দর করে ডিজাইন করে মুড়ে নিতে হবে।
- 4
আরো একটা রুটির মাঝখানে চিকেনের পুর দিয়ে একটা সাইড ধরে আর একটা সাইডের সাথে জুড়ে দিয়ে সুন্দর করে ডিজাইন করে গড়ে নিতে হবে
- 5
এবার কড়াইতে তেল গরম করে সাফালে গুলো এক এক করে ভেজে নিতে হবে। গ্যাস মাঝারি রাখতে হবে মাঝারি আঁচে ভাজতে হবে। গরম গরম পরিবেশন করুন সাফার সেজোয়ান চাটনি বা টমেটো কেচাপের সাথে।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি