অ্যাপল পাই

অ্যাপল পাই একটি জনপ্রিয় ডেজার্ট l আমেরিকা ও ইউরোপে খুবই বিখ্যাত l ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই দারুণ ডেজার্টটি বানিয়ে ফেলা যায় l
অ্যাপল পাই
অ্যাপল পাই একটি জনপ্রিয় ডেজার্ট l আমেরিকা ও ইউরোপে খুবই বিখ্যাত l ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই দারুণ ডেজার্টটি বানিয়ে ফেলা যায় l
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ফিলিংটা বানাবো l এর জন্য আপেলগুলো খোসা ছাড়িয়ে লম্বা ও পাতলা করে কেটে নেবো l দারচিনি গুঁড়ো করে রাখবো l
- 2
কড়াইতে মাখন গরম করে এতে দারচিনি ও জায়ফল গুঁড়ো দিয়ে একটু নেড়ে আপেলের টুকরোগুলো দেবো ও আরো 2 মিনিট নাড়বো
- 3
এতে জ্যাম মেশাবো এতে চিনি ও মধু দিয়ে মেশাবো ও 2 মিনিট রান্না করবো
- 4
এতে কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে মেশাবো ও ভালো করে মিশিয়ে 1 মিনিট রান্না করে নামাবো ও এটি ঠান্ডা করে ঘরের তাপমাত্রায় আনবো l
- 5
ক্রাস্টের জন্য প্রথমে ময়দা চেলে নেবো ও এতে ঠান্ডা মাখন দিয়ে ভালো করে মাখবো l এটা যেন ব্রেড ক্রাম্বের মতো হয়ে যায় মাখতে মাখতে l
- 6
এরপর এতে একটি ডিম ভেঙে দেবো ও ভালো করে মেশাবো l এতে চিনি ও নুন মিশিয়ে মাখবো l
- 7
এরপর এতে ঠান্ডা দুধ অল্প করে দেবো ও মাখবো ও একটি শক্ত ডো বানাবো l এই ডো টি ফ্রিজে 15 মিন রাখবো l
- 8
এরপর ডোটি দুভাগে ভাগ করবো l একটি ভাগ নিয়ে বড়মাপের একটি রুটির আকারে বেলবো l
- 9
পাই মোল্ডটি মাখন মাখিয়ে গ্রিজ করে রাখবো l এরপর এর মধ্যে রুটির মতো অংশটি বিছিয়ে দেবো l কোনো জায়গা যদি ফাঁক থেকে যায় তাহলে একটু মাখা ময়দা দিয়ে ভরিয়ে দিলেই হবে l
- 10
এবার এর মধ্যে আপেলের ফিলিংটি বিছিয়ে দেবো
- 11
ডো'এর অন্য অংশটিও রুটির মতো বেলে এর থেকে স্কেল ও ছুরির সাহায্যে কতগুলো ফিতের মতো অংশ কেটে নেবো l এই ফিতের মতো অংশগুলি দিয়ে ক্রিস ক্রস প্যাটার্নে ফিলিংয়ের ওপরটা একপাশ থেকে আরেক পাশে আটকে দেবো l
- 12
কিছুটা ফিতের মতো অংশ থেকে দুটো করে নিয়ে বিনুনির মতো জড়িয়ে নেবো l এই বিনুনীগুলো পাইয়ের ওপরে পরিধি বরাবর বসিয়ে দেবো l একটা ডিম ভেঙে গুলে ময়দার ফিতে গুলি অর্থাৎ ক্রাস্টের ওপরে ব্রাশ করে দেবো l
- 13
১৮০° সে তাপমাত্রায় 15 মিনিট ধরে প্রিহিট করা ওভেনে 30 মিন বেক করলেই রেডি মুখরোচক সুস্বাদু অ্যাপল পাই !
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি