জিনজার কুকিজ (ginger cookies recipe in Bengali)

#ক্রিসমাস রেসিপি জিনজার কুকিজ খুবই উপাদেয় স্ন্যাক্স রেসিপি ক্রিসমাস উৎসবের জন্য। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি।
জিনজার কুকিজ (ginger cookies recipe in Bengali)
#ক্রিসমাস রেসিপি জিনজার কুকিজ খুবই উপাদেয় স্ন্যাক্স রেসিপি ক্রিসমাস উৎসবের জন্য। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি বড় বাটিতে ঘরের উষ্ণতায় আসা মাখন এবং গুঁড়ো চিনি নিয়ে একটি ইলেক্ট্রিক হ্যান্ড মিক্সার-এর সাহায্যে ভালো করে বিট করে নিন।
- 2
একটি ডিম দিয়ে আবারও ভালো করে বিট করে নিন।
- 3
আটা, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা একসাথে ভালো করে চেলে নিন।
- 4
একইভাবে শুকনো আদার গুঁড়ো, দারচিনি গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো ও নুন একসাথে চেলে নিন।
- 5
মধু মিশিয়ে পরিস্কার হাতে মেখে একটি মসৃণ ডো তৈরি করুন।
- 6
এবার এই ডো-টিকে একটি আলুমিনিয়াম ফয়েলে মুড়ে নরমাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিন।
- 7
আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ডো থেকে অল্প পরিমাণ করে হাতে নিয়ে বলের আকার দিন।
- 8
চিনির দানাতে বলগুলো ঘুরিয়ে নিয়ে আগে থেকে গ্রিস করে রাখা একটি বেকিং পাত্রে রেখে দিন।
- 9
একটি গ্লাসের পেছন দিয়ে হালকা ভাবে বলগুলোকে প্রেস করুন।
- 10
এবার প্রি-হিট করা ওভেনে ১৬০ ডিগ্রী সেন্টিগ্রেডে ১৫ মিনিট আর জন্য বেক করে নিন।
- 11
১৫ মিনিট পর ওভেন থেকে কুকিজগুলো বের করে একটি কুলিং র্যাকের উপর রেখে ঠান্ডা করে নিন।
- 12
একইভাবে অবশিষ্ট কুকিজ গুলো বানিয়ে নিন।
- 13
বিকেলের চা বা কফির সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি