রান্নার নির্দেশ সমূহ
- 1
টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল গরম করে তাতে মাখন দিয়ে হবে।
- 3
মাখন গলে গেলে ওর মধ্যে রসুনকুচি দিতে হবে।
- 4
রসুন ভাজার গন্ধ বেরোলে ওর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে ১ মিনিট ফুটিয়ে নিতে হবে।
- 5
এরপর ওর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর ওরিগ্যানো মিশিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নিতে হবে।
- 6
এবার ওর মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে দিতে হবে।
- 7
ডিমের সাদা অংশ ওপরে ভেসে উঠলে নামানোর আগে সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে স্যুপে মেশাতে হবে।
- 8
তৈরি টমেটো এগড্রপ স্যুপ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11618486





মন্তব্যগুলি