চটপটা চিকেন (chatpata chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব মশলার উপকরন এক জায়গায় গুছিয়ে নিতে হবে।
- 2
মিক্সি তে সব উপকরন দিয়ে পেস্ট করে নিতে হবে।
- 3
অন্যদিকে ধনেপাতার পেস্ট বানিয়ে নিতে হবে।
- 4
কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে পরে সব মশলার পেস্ট টা দিয়ে ভাজতে হবে।
- 5
এরপর একে একে জিরে, ধনে, লবন, লাল লঙ্কার গুড়ো দিয়ে বালো করে কষাতে হবে। তেল না, বেরোনো অবধি।
- 6
এবার লবন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে কষতে হবে। সব মশলা যাতে চিকেনের গায়ে লেগে যায়। এর পর ঢাকমা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। মাংসের নিজের জলেই সেদ্ধ হবে।
- 7
সেদ্ধ হয়ে গেলে ধনেপাতার পেস্ট ও লেবুর রস যোগ করতে হবে।
- 8
একদম শেষে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি চটপটা চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12022492















মন্তব্যগুলি