মুরগির ঢাকাই তেহারি (moorgir dhakai tehari recipe in Bengali)

Sayan Majumder @cook_13829616
#লাঞ্চ রেসিপি
মুরগির ঢাকাই তেহারি (moorgir dhakai tehari recipe in Bengali)
#লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি প্যান গরম হলে সব গরম মশলা হাল্কা নেড়ে গুঁড়ো করুন ।
- 2
এবার কড়াইয়ে তেল আর ঘি গরম হলে পেঁয়াজ ভেজে নিতে হবে
- 3
সোনালী হয়ে এলে আদা রসুন বাটা আর গুঁড়ো গরম মশলা দিয়ে নেড়ে নিন।
- 4
মুরগীর মাংস দিয়ে ভাল করে কষিয়ে রান্না করুন ।
- 5
দই,নুন,কাজু বাটা,লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন ।
- 6
দুধ দিয়ে ভাল করে রান্না করুন ।
- 7
ফুটে উঠলে,বেরেস্তা,কাঁচা মরিচ দিয়ে, আঁচ কমিয়ে 10 মিনিট রেখে দিন ।
- 8
এবার ঢাকা খুলে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে ভাল করে নেড়ে নিন।
- 9
2কাপ চালের জন্য 3 1/2 কাপ জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন
- 10
জল শুকিয়ে গেলে বা চাল সিদ্ধ হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার মুরগির ঢাকাই তেহারি ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12039246




মন্তব্যগুলি (3)