লাউ এর কোপ্তা কারি (lau er kopta recipe in Bengali)
#লকডাউন রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
লাউ এ ১/২ টেবিল চামচ লবন মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।
- 2
এর পর একটি বড় পাত্রে লাউ এর জল নিংড়ে দিতে হবে এবং ২ চামচ বেসন, ১/২ চামচ আদা লংকাও রসুন বা, ১/২ চামচ জিরে গুড়ো, ১/২ চামচ ধনে গুড়ো, ১/২ চামচ হলুদ দিয়ে ভালো ভাবে মেখে নিতে হবে। আগে লবন মাখানো ছিল তাই আর লবন দিতে হবে না।
- 3
এবার মাখানো লাউ গুলো তেল গরম করে গোল গোল করে কোপ্তা ভেজে নিতে হবে।
- 4
এবার কড়াতে ৩ চামচ সরষে তেল দিয়ে তাতে ১/২ চামচ গোটা জিরে, ২ টি তেজ পাতা ১ টি শুকনো লংকা ফোরন দিতে হবে।
- 5
ফোরন ভাজা হলে এতে কুচানো পেঁয়াজ দিয়ে কম আঁচে হালকা লাল করে ভেজে নিয়ে তাতে ১ চামচ আদা লংকা ও রসুন বাটা দিয়ে তা ভালো ভাবে ভেজে নিতে হবে।
- 6
এর পর এতে হলুদ, জিরে গুড়ো, ধনে গুড়ো ও লংকা গুড়ো দিয়ে ভালো ভাবে ১ মিনিট কষিয়ে নিয়ে তাতে একটা টম্যাটো পেস্ট ও লবন দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।
- 7
৫ মিনিট কষানোর পর এতে ২ চামচ ফেটানো টক দই দিয়ে তেল ছেড়ে আসা অবধি মশলা কষিয়ে নিতে হবে।
- 8
মশলা থেকে তেল ছেড়ে আসলে তাতে হালকা গরম জল দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।
- 9
জল ফুটে উঠলে তাতে ভেজে রাখা কোপ্তা গুলো দিয়ে আবার দুই মিনিট ফুটিয়ে তাতে গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি লাউ এর কোপ্তা কারি।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)