বাটার চিকেন (Butter Chicken Recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি
#goldenapron3
বাটার চিকেন (Butter Chicken Recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি
#goldenapron3
রান্নার নির্দেশ সমূহ
- 1
বাটার চিকেন বানানোর জন্য প্রথমে চিকেন ম্যারিনেট করতে হবে। তাই চিকেনে দিতে হবে নুন, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, টকদই আর সামান্য কসৌরি মেথি গুঁড়ো।
- 2
চিকেনের সাথে সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা চিকেন ৩০ মিনিট রেখে দিতে হবে।
- 3
বাটার চিকেনের গ্রেভি বানানোর জন্য টম্যাটোর বীজ ফেলে দিতে হবে। একটি পাত্রে জল গরম হতে দিতে হবে। আর গরম জলে দিয়ে দিতে হবে টম্যাটো। 5 মিনিট পর গরম জল থেকে থেকে তুলে নিয়ে দিতে হবে ঠান্ডা জলে। এরপর বেটে নিতে হবে।
- 4
আদা রসুন ও কাজুবাদাম মিহি করে বেটে রাখতে হবে। কাজু আগে থেকে ভিজিয়ে রাখলে মিহি বাটা যায়।
- 5
কড়াই এ তেল দিয়ে মাংসের টুকরোগুলো ভেজে নিতে হবে। একটি বড় ঢাকা দাওয়া পাত্রে মাংসের টুকরোগুলো নিয়ে নিতে হবে। এবার একটি কাঠকয়লা জ্বালিয়ে একটি বাটিতে বসিয়ে ওই পাত্রতে রাখতে হবে।
ওর উপর এক চামচ ঘি দিয়ে পাত্র ঢেকে দিতে হবে। এতে মাংসের মধ্যে খুব সুন্দর স্মোকড ফ্লেভার আসবে। - 6
এবার কড়াই গরম করে ১ চামচ তেল দিতে হবে আর দিতে হবে বাটার। বাটার সরাসরি গরম কড়াইতে দিলে বাটার পুড়ে যাওয়ার ভয় থাকে তাই তেলে বাটার দিতে হবে। বাটার সামান্য গলে গেলে দিতে হবে এলাচ, লবঙ্গ আর দারচিনি।
- 7
বাটার পুরো গলে গেলে দিতে হবে টম্যাটো কাজুর পেস্ট।
এটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায়। - 8
এবার এটা হতে দিতে হবে ১০ মিনিট। ১০ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে নিতে হবে আর ওতে দিতে হবে কসৌরি মেথি গুঁড়ো আর জল। ফুটে উঠলে চিকেন দিয়ে দিতে হবে।
- 9
এবার পরিমাণমতো জল দিয়ে ঢিমে আঁচে ঢেকে দিয়ে 15 মিনিট হতে দিতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিতে হবে।
- 10
এবার নুন মিষ্টি দেখে গ্যাস বন্ধ করার পর ক্রিম টা দিতে হবে। ভালো করে মিশিয়ে উপর দিয়ে আর একটু বাটার দিয়ে পরিবেশন করুন সুস্বাদু বাটার চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (6)