এগ পটেটো ক্রিস্পি রোল (egg potato crispy roll recipe in Bengali)

Bbipasa Mandal @cook_17633340
#স্ন্যাক্স রেসিপি
এগ পটেটো ক্রিস্পি রোল (egg potato crispy roll recipe in Bengali)
#স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব উপকরণ গুছিয়ে নিলাম, ময়দা টা নুন আর তেল দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখলাম,এরপর সিদ্ধ ডিম আলু গ্রেড করে নিলাম
- 2
তার পর গ্রেড করা ডিম আলুর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, নুন আর ভাজা জিরে গুরো মশলা দিয়ে মেখে রেডি করে রাখলাম,
- 3
মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে রুটি বানিয়ে নিলাম,এবারে রুটির উপরে ডিম আলুর মশলা টা ছরিয়ে দিয়ে, রোল বানিয়ে নিলাম,
- 4
তার পর দুই দিক কেটে সোমান করে নিলাম, মাঝখান থেকে কেটে দুটো করে নিলাম, এবারে ময়দা কনফ্লাওয়ার নুন গোল মরিচ গুরো দিয়ে একটা ব্যাটার তৈরী করে ওর মধ্যে রোল গুলো ডুবিয়ে গরম তেলে দিয়ে মুচ মুচে করে ভেজে নিলাম
- 5
সব গুলো ভেজে তুলে নেওয়ার পর টমেটো সস আর স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করলাম ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12931668
















মন্তব্যগুলি (14)