ভেজিটেবল কবিরাজি (Vegetables kobiraji recipe in Bengali)

#নোনতা
এই রান্না টি ইভিনিং স্ন্যাক্স এ খাওয়া যায়।আমি এটি বাড়িতে বেচে যাওয়া তরকারি দিয়ে বানিয়েছি।
ভেজিটেবল কবিরাজি (Vegetables kobiraji recipe in Bengali)
#নোনতা
এই রান্না টি ইভিনিং স্ন্যাক্স এ খাওয়া যায়।আমি এটি বাড়িতে বেচে যাওয়া তরকারি দিয়ে বানিয়েছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইয়ে তেল গরম করে পিয়াজ কুচি ও রসুনটা ভেজে নিলাম।তারপর তার মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে কষে নিলাম।
- 2
এরপর তার মধ্যে বেচে যাওয়া তরকারি টা ঢেলে দিলাম। ও আরও একটু কষে নিলাম।
- 3
তার পর ওটা নামিয়ে সামান্য ঠান্ডা করে তার মধ্যে ২ চামচ বিসকুট গুড়ো দিয়ে ভালো করে মেখে ৬ টা ভাগ করে নিলাম। তার পর একটি পাত্রে ১টা ডিম,গোলমরিচগুড়ো,সামান্য নুন দিয়ে ফাটিয়ে নিলাম।তারপর ওগুলো কে কাটলেটের সেপ দিয়ে, প্রথমে গোলা ডিমে ডুবিয়ে তারপর বিসকুট গুড়োয় কোট করে ছাঁকা তেলে ভেজে নিলাম।
- 4
এরপর আরও একটা পাত্রে ৩টে ডিম,র্কনফ্লাওয়ার,সামান্য নুন, গোলমরিচ দিয়ে ফাটিয়ে নিলাম।
- 5
কড়াইয়ে কম আচে তেল গরম করে তার মধ্যে ফাটানো ডিমের জাল তৈরি করে নিলাম।যেটাকে আমরা বলি কবিরাজী। তার পর নেটের ওপর আলতো করে একটি কাটলেট বসিয়ে,ঐ ডিমের নেটেই কাটলেট টাকে ঢাকা দিয়ে দিলাম। তার পর তুলে সুন্দর করে সাজিয়ে সসের সাথে পরিবেশন করলাম।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (7)