উচ্ছে কাঁটা চচ্চড়ি /কাঁটা চচ্চড়ি (ucche kanta chorchori recipe in Bengali)

#তেঁতো/ টক দুপুরে ভাতের শুরুটা যদি তেতো দিয়ে হয়, তাহলে ভাত খাওয়ার তৃপ্তি সাধারণ হয় না । সাথে যদি থাকে উচ্ছে কাঁটা চচ্চড়ি তাহলে সেটি সব সময়ের জন্য অসাধারণ খাবার হয়।

রান্নার নির্দেশ সমূহ
- 1
উচ্ছে আলু প্রথমে খুব ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে বড়ি ভেজে নিতে হবে।
- 2
কড়াইয়ে আবার তেল দিয়ে একটা পেঁয়াজ কুঁচি ভেজে তার মধ্যে একে একে আলু,উচ্ছে, বেগুন, সমস্ত মসলা দিয়ে ভাজতে হবে। 2 মিনিট ভাজার পর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আরো রাখতে হবে। এই সময় চুলোর আঁচ টাকে কম করে দিতে হবে।
- 3
5 মিনিট পরে ভাজা বড়ি উচ্ছের মধ্যে দিয়ে দিতে হবে। এবার সামান্য নেড়েচেড়ে তারপরে মাছ টা দিতে হবে।এবার খুব সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রাখতে হবে। এরকম ভাবেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে উচ্ছে কাঁটা চচ্চড়ি।
- 4
পরিবেশন করার সময় উপর থেকে একটু লেবুর রস ছিটিয়ে দিতে হবে।
- 5
গ্রামে এই রান্নার খুবই প্রচলন আছে। বিশেষ করে এই রান্নাটি মাছের কাঁটা দিয়েই হয়ে থাকে। মাছের কানকো, ফুলকো,পটকা, এই সব বেশি ব্যবহার হয়, এরমধ্যে কাঁঠালের দানা ও ইউজ করা হয়। অসাধারণ খেতে উচ্ছে কাঁটা চচ্চড়ি। আশা করছি সকলেরই ভালো লাগবে।
Made this recipe? Share a Cooksnap!
Let Asma Sk know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)