চিকেন রেজালা(chicken rezala recipe in Bengali)

চিকেন রেজালা(chicken rezala recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখুন। দই টা ভালোকরে ফেটে নিন। এখন চিকেনে ১/২ চামচ রসুন বাটা, ১/২ চামচ আদা বাটা, ৫০ গ্রাম দই, গোলমরিচ গুড়ো, নুন, ৪ চামচ রিফাইন তেল, ধনেবাটা দিয়ে ভালো করে মেখে ৩-৪ ঘণ্টার জন্য ম্যারিনেট করুন।
- 2
কড়ায় রিফাইন তেল আর ঘি দিন। তেল আর ঘি গলে গিয়ে গরম হয়ে এলে শুকনো লংকা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা দিয়ে কম আঁচে ভাজুন।
- 3
গোটা মশলা ভাজা হলে পেয়াজ বাটা দিয়ে কম আঁচে ভেজে বাকী থাকা রসুন বাটা দিয়ে একটু নেড়ে বাকী থাকা আদা বাটা দিয়ে কুচোনো কাচা লংকা দিন।
- 4
তার পর কাজু বাটা, পোস্ত বাটা একটু নেড়ে বাকী থাকা ফেটানো দই দিয়ে একটু নাড়ুন।
- 5
মশলা থেকে তেল ছাড়লে চিনি দিয়ে নেড়ে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ১/২ কাপ জল দিয়ে ঢেকে কম আঁচে ভালোভাবে সেদ্ধ হতে দিন।
- 6
মধ্যে মধ্যে একটু নাড়া চাড়া করুন যাতে তলায় না লাগে।
- 7
মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে জল শুকিয়ে ঝোল ঘন হয়ে তেল ছাড়লে গুড়ো গরম মশলা দিয়ে ভালোকরে নেড়ে চেড়ে নামিয়ে নিন।
Made this recipe? Share a Cooksnap!
Let Araddhika Paul know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (8)
Dekhe comments ar bhalo lagle onusoron rekho.🍊