আম দই (Mango curd recipe in Bengali)

আম দই (Mango curd recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দু লিটার দুধ বসিয়ে দেবো গ্যাস ওভেনে! এর পর দুই থেকে তিনবার দুধ টা জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব! এরপর এতে দিয়ে দেবো চিনি! চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ রেখে দেব! এরপর দুই থেকে তিন মিনিট পর গ্যাস ওভেন অফ করে দিতে হবে! আর দুধ টাথে হালকা কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব!
- 2
অন্যদিকে দুটো পাকা আম কেটে নেব টুকরো করে! এরপর আম দুটোকে মিক্সার গ্রাইন্ডার এর যারে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব! এর পর আমের পেস্ট টি গ্যাস ওভেন অন করে কড়াইয়ে দিয়ে ভাল করে নাড়িয়ে নেব 5 মিনিট! আমটি যদি টক থাকে তবে অল্প চিনি মিশিয়ে নেব আর না হলে চিনি মেশানো দরকার নেই! আর যদি আশ থাকে তবে ছাকনি দিয়ে ভাল করে ছেঁকে নেব আম টি কে! এরপর কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব!
- 3
দুধ যখন প্রথম দিকে ফুটতে দেব ঠিক তার আগেই একটা বাটিতে 50 গ্রাম টক দই একটি ছাকনিতে নিয়ে এক ঘন্টা সময় ধরে ভাল করে জল ঝরিয়ে নিতে হবে! এরপর টকদই টিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে চামচ দিয়ে!
- 4
এরপর কুসুম গরম দুধ তাতে টকদই মিশিয়ে দিতে হবে এবং 3 থেকে চার চামচ আমের মিশ্রনটিকে ভাল করে মিশিয়ে নিতে হবে! খুব ভালো করে 5 থেকে 10 মিনিট সময় ধরে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ মিশ্রণটি!
- 5
এরপর মেশানো দুধ টাকে মাটির পাত্রে কিছুটা ঢালবো আর কিছুটা দুধ আমি স্টিলের টিফিন বক্স এ ঢেলে নিয়ে মাটির পাত্রের মুখটা ফুয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি! আর টিফিন বক্সের ঢাকনা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি! এরপর ঘরের কোন উষ্ণ জায়গায় বা গরম জায়গায় কম্বলমুড়ি দিয়ে আমি সারা রাতের জন্য বসিয়ে দিয়েছি! সাত থেকে আট ঘণ্টা সময় লাগবে জমতে!
- 6
এরপর সাত-আট ঘণ্টা পর দই গুলোকে চেক করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি দু ঘন্টার জন্য! এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করেছি!
Keywords
Similar Recipes
More Recipes
- সাদা ভাত (sada bhat recipe in Bengali)
- চিকেন বিরিয়ানি (কুকারে)(chicken biyani recipe in Bengali)
- কলকাতা স্টাইলে এগ চিকেন বিরিয়ানী(Kolkata style chicken biryani recipe in Bengali)
- ঝুরি আলু ভাজা (Jhuri Aloo bhaja recipe in Bengali)
- হিং ও ডিমের ভুনা খিচুড়ি (hing o dimer bhuna khichuri recipe in Bengali)




মন্তব্যগুলি (3)