পামকিন সন্দেশ(Pumpkin sondesh recipe in bengali)

#culinarywonders
#সহজ রেসিপি
শেষ পাতে মিষ্টি না হলে বাঙালীর চলে না।এছাড়া যেকোনো শুভ অনুষ্ঠানে মিষ্টি অপরিহার্য।বাড়ীতে আগত অতিথিদের আমরা মিষ্টি দিয়েই আতিথেয়তা করে থাকি।এই রেসিপিটি খুব সহজেই এবং চটজলদি তৈরী করা যায়।আশা করি সকলেরই ভালো লাগবে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে প্যান গরম করে ঘি দিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক/গুঁড়ো চিনি মিশিয়ে অনবরত নেড়ে যেতে হবে
- 2
প্রয়োজন হলে জল মিক্স করতে হবে এবং নাড়তে নাড়তে একটি মন্ড বানিয়ে নিতে হবে
- 3
আমি সামান্য অরেন্জ ফুড কালার দিয়েছি আর দিয়েছি এলাচ গুঁড়ো
- 4
এরপর মিশ্রনটি প্যান থেকে ছাড়তে শুরু করলে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে গোল সেপ করে সাইড গুলো চামচের সাহায্যে কেটে পামকিনের আকারে গড়ে নিতে হবে
- 5
এখন পামকিন সন্দেশের ওপরে পেস্তা কুচি দিয়ে গার্নিশ করলেই সন্দেশ রেডি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)