পাঞ্জাবি স্টাইলে রাজমা মাশালা (punjabi style rajma masala recipe in Bengali)

পাঞ্জাবি স্টাইলে রাজমা মাশালা (punjabi style rajma masala recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে রাজমা টাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ১০ থেকে ১২ ঘন্টা। তারপর জল ঝরিয়ে নিতে হবে।
- 2
এবার পেশার কুকারে পরিমাণমতো জল দিয়ে তাতে রাজমা,পরিমাণ মতো লবণ,হলুদ থেঁতো করা দারুচিনি,এলাচ ও ও বেকিং সোডা দিয়ে ৪ থেকে ৫টা সিটি দিয়ে নিতে হবে।
- 3
অন্যদিকে কড়াইতে ঘি ও সাদা তেল দিয়ে তাতে জিরে গোটা জিরা ফোড়ন দিতে হবে।
- 4
ফোড়নটা হয়ে গেলে তাতে পেঁয়াজ আদা রসুন ও টমেটো বাটা টা দিয়ে দিতে হবে এবং তাতে পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মশলা টা কষাতে হবে।
- 5
মশলাটা ভালো কষানো হলে তাতে জিরেগুঁড়ো, কাশ্মীরিলঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ ও চিনি দিয়ে দিতে হবে। এবং মশলাটা সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে একদম শুকিয়ে নিতে হবে।
- 6
মশলাটা হয়ে গেলে তাতে সিদ্ধ করে রাখা রাজমা টা দিয়ে দিতে হবে এবং একটু ফুটলে তাতে দিয়ে দিতে হবে কাসুরি মেথি।
- 7
এবার ঝোলটা মোটামুটি ঘন হয়ে আসলে গ্যাস অফ করে উপর থেকে ঘি গরম মসলা ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে রাজমা মাশালা।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (3)