এগ-ভেজ হাক্কা নুডলস্(Egg-veg hakka noodles recipe in Bengali)

Jyoti Santra @Jyoti1996
এগ-ভেজ হাক্কা নুডলস্(Egg-veg hakka noodles recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা কড়াইতে কিছুটা জল নুন ও সাদা তেল দিয়ে গরম করে ওর মধ্যে নুডলস্ গুলো দিয়ে সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবং একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে যাতে একটা আরেকটার সাথে না লাগে।
- 2
এবার কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে পেয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে।
- 3
এবার ওর মধ্যে সব সবজি গুলো ও সামান্য নুন দিয়ে একটু ভেজে নিতে হবে। ওভার কুক করা যাবে না।
- 4
সবজি গুলো ভাজা হলে ওগুলো কে একটু সাইডে সরিয়ে ওর মধ্যে অল্প তেল দিয়ে ডিম টাকে ভেঙে ঝুরো করে ভেজে নিতে হবে। এবং সব সবজি গুলো সাথে মিশিয়ে নিতে হবে।
- 5
এবার ওর মধ্যে সিদ্ধ নুডলস,সয়াসস, টমেটো সস,স্বাদ অনুযায়ী নুন,নুডলসৃ মশলা, গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে ২-৩ মিনিট ভেজে নিলেই তৈরী।গরম গরম নিজের পছন্দের সস দিয়ে পরিবেশন করুন এগ-ভেজ হাক্কা নুডলস্।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13701037











মন্তব্যগুলি (5)