পাটিসাপটা পিঠে (patisapta pithe recipe in Bengali)

Nibedita Das @Nibe
পাটিসাপটা পিঠে (patisapta pithe recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চালটা ৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তার পর বেটে নিতে হবে।
- 2
ওই চাল বাটাতে জল দিয়ে লবণ স্বাদমতো দিয়ে গুলিয়ে নিতে হবে। একদম পাতলা ব্যাটার বানাতে হবে।
- 3
নারকেলে, চিনি একসাথে মিশিয়ে নিয়ে কড়াইতে নেড়ে নিতে হবে।
- 4
কড়াই গরম করে তেল বুলিয়ে নিয়ে ১/২ বাটি করে ব্যাটার দিয়ে কড়াই টা গোল করে ঘুরিয়ে নিতে হবে। ঢাকনা চাপা দিতে হবে।
- 5
ঢাকনা খুলে ওর মধ্যে নারকেল পুর দিয়ে পিঠে টা মুড়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দুই দিক।
- 6
কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তাহালেই তৈরি পাটিসাপটা। এই ভাবে সব পিঠে বানিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13878447










মন্তব্যগুলি (17)