ঝিঙের দোলমা (Jhinger Dolma recipe in Bengali)

ঝিঙের দোলমা (Jhinger Dolma recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ঝিঙের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে নিতে হবে।এবার ঝিঙের ভেতরের দানা বার করে ফাঁকা জায়গা তৈরি করে নিতে হবে পুরো ভরার জন্য।
- 2
পুর তৈরীর জন্য ১ টেবিল চামচ তেল গরম করে নুন, হলুদ মাখানো চিংড়ি মাছটা হালকা ভেজে নিতে হবে।
- 3
এবার ১ টেবিল চামচ নারকেল কোরা সরিয়ে রেখে, বাকি নারকেল কোরা দিয়ে হালকা লালচে করে ভেজে নেবেন। ঝিঙের দানা সহ শাসটা এই সময় দিয়ে দিন, একটু ভেজে ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ জিরেগুঁড়ো, ১ চা চামচ হলুদগুঁড়ো, লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী নুন, চিনি দিয়ে ভালোমতো কষে নিতে হবে।কষানো হয়ে গেলে ভাজা চিংড়ি মাছ গুলো দিয়ে মিশিয়ে নিলে একটা মন্ড মত পুর তৈরি হবে।
- 4
দানা বার করে রাখা ঝিঙের টুকরোগুলো তে এবার এই পুরটা একটু ঠাণ্ডা করে আস্তে আস্তে চেপে ভরে দিতে হবে।
- 5
একটি পাত্রে বেসন অল্প নুন দিয়ে ঘন করে গুলে নিতে হবে। এবার কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে ঝিঙের পুর ভরা টুকরোগুলোর খোলা দিকটা এই ব্যাসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ভাজতে হবে এর ফলে পুরটা আর বাইরে বেরোবে না। এইভাবে ঝিঙে গুলো বেশ লালচে করে ভেজে তুলে নিন।
- 6
গ্রেভি তৈরীর জন্য বাকি তেল গরম করে তাতে জিরা ফোড়ন দিন এবার ১ টেবিল চামচ নারকেলকোরা দিয়ে লালচে করে ভেজে নিন এরপর ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ জিরেগুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো একটু জলে গুলে ঢেলে দিন। এর সাথে স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিন। ভালোমতো কষাতে হবে কষিয়ে তেল বেরিয়ে আসলে টক দই টা ফেটিয়ে দিয়ে দিন কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণমতো জল দিন ফুটে উঠলে ভেজে রাখা ঝিঙে র দোলমা গুলো ঝোলের মধ্যে দিয়ে দিন ভালো মতো ফুটিয়ে গামাখা হলে গরম মসলার গুঁড়া ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (6)