রসগোল্লা (Rosogolla Recipe In Bengali)

রসগোল্লা (Rosogolla Recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি সসপ্যানে দুধ নিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে ভিনিগার/ লেবুর রস অ্যাড করতে থাকুন আর একটা খুন্তি দিয়ে নাড়তে থাকুন।এভাবে করতে করতে দুধ কেটে ছানা তৈরি হয়ে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন।
- 2
এবার ছানা একটি সুতির কাপড়/ছাকনির মধ্যে ঢেলে কলের ঠান্ডা জল দিয়ে ধুয়ে হালকা চেপে কিছুটা জল ঝরিয়ে বাকি জল ঝরানোর জন্য ওই কাপড়/ছাকনির মধ্যে একই ভাবে ১ ঘণ্টার জন্য রেখে দিন।১ ঘণ্টা পর ছানা একটি থালা তে নিয়ে হাত দিয়ে ভালো করে মসৃণ ভাবে মেখে ডো তৈরি করে নিন।
- 3
এবার চিনির সিরা তৈরি করার জন্য অন্য আরেকটি বড় ছড়ানো প্যানে জল,এলাচ আর চিনি বসিয়ে আঁচ বাড়িয়ে ফুটতে দিন আর মাঝে মাঝেই নাড়তে থাকুন। চিনি গলে গেলে মাঝারি আঁচে কিছুক্ষন ফুটিয়ে কম আঁচে গ্যাসের উপর বসিয়ে রেখে দিন। খেয়াল রাখবেন যাতে সিরা ঘন না হয়ে যায়।
- 4
এবার ছানার ডোটিকে সমান ভাগে ভাগ করে হাতের সাহায্যে ছোট গোল বলের আকারে গড়ে নিন।
- 5
এবার ছানার বল গুলোকে চিনির সিরার মধ্যে অ্যাড করে ঢাকনা দিয়ে প্যানের মুখ বন্ধ করে প্রথমে বেশি আঁচে ৫ মিনিট তারপর আঁচ কমিয়ে মাঝারি আঁচে আরও ৫ মিনিট ফুটিয়ে নিন।এরপর ঢাকনা খুলে আরও ১০-১২ মিনিট মাঝারি আঁচে ফুটতে দিন।এবার রসগোল্লা ঠিক মত হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য এক গ্লাস জল নিয়ে একটি রসগোল্লা তার মধ্যে দিয়ে অ্যাড করে দিন যদি রসগোল্লাটি গ্লাসের তলায় চলে যায় তাহলে হয়ে গেছে আর যদি গ্লাসের উপর ভাসতে থাকে তাহলে আরও কিছুক্ষন চিনির সিরার মধ্যে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন।
- 6
এবার গরম গরম অথবা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে উপর থেকে কেশর ছড়িয়ে পরিবেশন করুন রসগোল্লা।
Made this recipe? Share a Cooksnap!
Let Suparna Sengupta know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (21)