রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে ময়দা, লবন, চিনি, কালো জিরা, তেল দিয়ে ভালো করে মেখে নিন। ময়ান ভালো করে তৈরী হয়েছে বুঝবেন যখন ঐ মিশ্রনের অল্প অংশ হাতে নিয়ে চাপ দিলে খুব সহজেই একটা আকার নেয়।
- 2
এবার একটু একটু করে জল মিশিয়ে ময়দাটা মেখে নিন আটা মাখার মত, তবে ময়দাটা লুচি বা রুটির মত অত নরম করে মাখা চলবে না। একটু শক্ত করে মাখতে হবে।এবার ময়দার মন্ডটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিন।
- 3
এবার ময়দার মন্ডটা ৩ ভাগে ভাগ করে নিন। একটা অংশ নিয়ে বেদনার সাহায্যে রুটির আকারে পাতলা করে বেলে নিন। এবার ছুরির সাহায্যে ধারগুলো কেটে চৌকো আকার দিন। ছোটো ছোটো বরফির আকারে কেটে নিন।
- 4
কড়াইয়ে তেল গরম করতে দিন, তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচ টা মাঝারি করে দিন। এবার বরফির আকারে কেটে রাখা নিমকি গুলো হাল্কা বাদামী করে ভেজে নিন। এভাবে পুরো মন্ডটার নিমকি বানিয়ে নিন।
- 5
এটাকে বহুদিন কোনো মুখবন্ধ জারে রেখে সংগ্ৰহ করতে পারেন।
Similar Recipes
More Recipes
- সহজ চিকেন বিরিয়ানী (Easy chicken biryani recipe in bengali)
- মিক্স ডাল সব্জি খিচুড়ি (mix dal sabji khichuri recipe in Bengali)
- গোয়ালন্দ স্টিমার চিকেন কারি (goalondo steamer chicken curry recipe in Bengali)
- কড়াইশুটির কচুরি (koraisutir kochuri recipe in Bengali)
- চিঁড়ের পোলাও (chirer polao recipe in bengali)




মন্তব্যগুলি (18)