হাফ মুন ফিস কচুরি (half moon fish kachori recipe in bengali)

Kinkini Biswas @kinkinicook_007
হাফ মুন ফিস কচুরি (half moon fish kachori recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কাতলা মাছের পেটি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে কাঁটা ছাড়িয়ে মাছ আলাদা করে রাখতে হবে।
- 2
ময়দার মধ্যে তেল ও নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়ে একটি ভেজা কাপড় দিয়ে 30 মিনিট ঢেকে রাখতে হবে।
- 3
এবার কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপর আদা-রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাছ আর আলু সিদ্ধ দিয়ে দিতে হবে । এরপর সব গুড়ো মশলা, নুন ও চিনি ছড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে মিশিয়ে নিলেই রেডি মাছের পুর ।
- 4
এবার ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে লুচির মত বেলে নিয়ে মাঝ বরাবর মাছের পুর রেখে চারপাশে জল লাগিয়ে একদিকে মুড়ে কাঁটা চামচের সাহায্যে চেপে ডিজাইন করে নিতে হবে।
- 5
এবার কচুরিগুলো সাদা তেলে একে একে ভেজে তুলে নিলেই রেডি গরম মুচমুচে হাফ মুন ফিস কচুরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14060167











মন্তব্যগুলি