কুমড়োর ছক্কা(kumror chokka recipe in Bengali)

Shrabani Biswas Patra @rondhon_1993
কুমড়োর ছক্কা(kumror chokka recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কুমড়ো আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। শুকনো খোলাতে জিরে ভেজে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল দিয়ে কালোজিরা, শুকনো লঙ্কা ফোরণ দিতে হবে।
- 3
একটু নেড়ে আলু,কুমড়ো,টমেটো এক সঙ্গে দিয়ে দিতে হবে। এক ই সঙ্গে ভিজিয়ে রাখা ছোলা ও দিয়ে দিতে হবে।
- 4
ভালো করে একটু নেড়ে নুন হলুদ,কাঁচা লঙ্কা চেরা রঙের দিয়ে ঢেকে ঢেকে কষতে হবে।
- 5
ভালো করে ভাজা হলে জল দিতে হবে। ঝোল ফুটলে ঢাকা দিতে হবে।
- 6
সব সেদ্ধ হলে নুন চেখে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। সব শেষে ভেজে রাখা জিরে গুঁড়ো করে ভালো করে মিশিয়ে নিলেই রেডি কুমড়োর ছক্কা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14135340











মন্তব্যগুলি (8)