পালং চিকেন (palong chicken recipe in Bengali))

Moumita Biswas @iammoumita
পালং চিকেন (palong chicken recipe in Bengali))
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পালং শাক গুলি কে অল্প করে ভাপিয়ে নিতে হবে।।
- 2
তার পরে পালং শাক গুলিকে জল ঝরিয়ে নিয়ে ওই শাক আর উপরে ঠান্ডা জল ঢেলে দিতে হবে।।
- 3
তার পরে সিদ্ধ পালং আর ধনে পাতা,কাঁচা লঙ্কা,আদা সব এক সাথে বেটে নিতে হবে।
- 4
তার পরে চিকেন,আদা বাটা,রসুন বাটা, গোলমরিচ, আর পাতিলেবু সব এক সাথে মাখিয়ে ৩০ মিনিট মাখিয়ে রাখতে হবে।।
- 5
সাদা তেল গরম করে তার উপরে কসৌরি মেথি দিয়ে দিতে হবে।।
- 6
তার পরে পেঁয়াজ হালকা করে ভেজে মাখিয়ে রাখা চিকেন দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে।।
- 7
তার পরে এর সাথে অল্প করে ধনে গুঁড়ো ও পালং শাক বাটা দিয়ে দিতে হবে।।
- 8
তার পরে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।। তার পরে গরম মসলা ও বাটার দিয়ে নামিয়ে নিতে হবে।
- 9
তার পরে গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করুন পালং চিকেন।।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14309300















মন্তব্যগুলি (2)