শাহী বেগুন পনির (sahi begun paneer recipe in Bengali)

আমার নিজের হাতে বানানো ইউনিক রেসিপি।।
ভিন্নস্বাদে ভিন্নরূপে।।
শাহী বেগুন পনির (sahi begun paneer recipe in Bengali)
আমার নিজের হাতে বানানো ইউনিক রেসিপি।।
ভিন্নস্বাদে ভিন্নরূপে।।
রান্নার নির্দেশ সমূহ
- 1
200 গ্রাম পনির ছোট ছোট পিস করে নিয়ে টেস্ট অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মসলা, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।
- 2
বেগুন গুলো ছোট ছোট করে কেটে নিয়ে টেস্ট অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মসলা, লঙ্কার গুঁড়ো, ১ টেবিল স্পুন দই দিয়ে মেখে নিলাম।
- 3
এবার কড়াইতে পরিমান মত তেল দিয়ে মাখানো বেগুনগুলো ফ্রাই করে তুলে নিলাম এবং মাখানো পনির গুলো ফ্রাই করে তুলে নিলাম।
- 4
এবার কড়াইতে ১/২ টেবিল স্পুন গোটা জিরে, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কাজু বাদাম বাটা দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর বেগুন, পনির, আমচুর পাউডার আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে দিলাম।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি