তাওয়া পোলাও (Tawa pulao recipe in Bengali)

Tamanna Das @tamannafoodtop
তাওয়া পোলাও (Tawa pulao recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল টাকে ভালো করে পরিষ্কার করে ভাত তৈরি করে নিতে হবে।।
- 2
এবার একটা তাওয়া গরম করে প্রথমে তাতে
বাটার দিয়ে তার মধ্যে গোটা গরম মসলা ফোরোন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে।। - 3
এরপর একে একে কড়াইশুঁটি, টমেটো, রেড গ্রীন ক্যাপসিকামদিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণমতো নুন, সামান্য চিনি আর পাওভাজি মশলা দিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে ।।
- 4
এবার আগে থেকে তৈরি করে রাখা ভাত ভালো করে তাওয়াতে সবজির সাথে মিশিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ডিমের পোচ আর রায়তার সাথে পরিবেশন করলে তৈরি হয়ে যাবে তাওয়া পোলাও।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14466550






মন্তব্যগুলি (4)