তরকারি স্টাফড রোল(Tarkari stuffed role recipe in Bengali)

Jyoti Santra @Jyoti1996
তরকারি স্টাফড রোল(Tarkari stuffed role recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আটা তে নুন ও তেল ময়েম দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এবার কড়াইতে ১ টেবিল চামচ সরষে তেল গরম করে ওর গ্রেট করা আদা দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে ফুলকপি মটরশুঁটি ও আলু দিয়ে ২-৩ মিনিট ভেজে ওর মধ্যে সব গুঁড়ো মশলা, নুন দিয়ে আরও কয়েক মিনিট ভেজে একদম অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ঐ গুলো সিদ্ধ হবার জন্য।
- 3
সবজি গুলো সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ধনেপাতা কুচি,গরম মশলা গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে ১মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
- 4
এবার ঐ ডো থেকে লেচি কেটে রুটির মতো বেলে তাওয়া গরম করে দু পিঠ ভালোভাবে সেঁকে তেল দিয়ে ভেজে নিতে হবে।
- 5
এবার একটা রুটি নিয়ে ওর তরকারি টা দিয়ে উপর থেকে টমেটো সস ও চাটমশলা ছড়িয়ে গোল করে মুড়ে নিলেই তৈরি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14540270













মন্তব্যগুলি