ফুলকপির সিঙ্গাড়া(Fulkopir Singara Recipe In Bengali)

ফুলকপির সিঙ্গাড়া(Fulkopir Singara Recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা নুন আর 2 বড়ো চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণমত জল দিয়ে মেখে ডো বানিয়ে নিতে হবে।
- 2
মশলার মিশ্রণ তৈরী করার জন্য সব উপকরণ এক সাথে মিশিয়ে নিতে হবে।
- 3
আলু ফুলকপি ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 4
কড়াইতে ১ বড়ো চামচ তেল দিয়ে বাদাম ভেজে তুলে রেখে ওই তেলে তেই আলু ফুলকপি দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 5
কড়াইতে ১ বড়ো চামচ তেল দিয়ে পাঁচফোড়ন শুকনোলঙ্কা দিয়ে একটু নেড়ে আদা বাটা দিয়ে ২ মিনিটের জন্য কসতে হবে।
- 6
এরপর আগে থেকে তৈরী করে রাখা মশলার মিশ্রণ,নুন,বিটনুন আর ২ বড়ো চামচ জল দিয়ে ৩-৪ মিনিটের জন্য কসে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে ২ মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে।
- 7
এরপর কসুরি মেথি,কাঁচালঙ্কা কুঁচি আর ভাজা বাদাম মিশিয়ে দিলেই পুর তৈরী।
- 8
এরপর ময়দার ডো থেকে ৮টি সমান মাপের লেচি কেটে লম্বা করে বেলে কেটে পুর ভরে সিঙ্গারা গড়ে নিতে হবে।
- 9
এরপর ডুবো তেলে ভেজে নিলেই তৈরী ফুলকপির সিঙ্গারা।
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (8)