এগলেস সিক্রেট হার্ট কেক(eggless secret heart cake recipe in Bengali)

#Heart
এই কেকটা স্পেশালি আমার হাজবেন্ডের জন্য বানানো। আর এগলেস করার কারণ হলো ডিম দেওয়া খেতে চায় না। এই কেকটা খাওয়ার সময় বোঝা যাবেনা যে এটা এগলেস। খুবই নরম হয় আর স্পঞ্জি হয়। সিক্রেট হার্ট করার কারণ ভ্যালেন্টাইন স্পেশাল মানুষের জন্য স্পেশাল কেক।
এগলেস সিক্রেট হার্ট কেক(eggless secret heart cake recipe in Bengali)
#Heart
এই কেকটা স্পেশালি আমার হাজবেন্ডের জন্য বানানো। আর এগলেস করার কারণ হলো ডিম দেওয়া খেতে চায় না। এই কেকটা খাওয়ার সময় বোঝা যাবেনা যে এটা এগলেস। খুবই নরম হয় আর স্পঞ্জি হয়। সিক্রেট হার্ট করার কারণ ভ্যালেন্টাইন স্পেশাল মানুষের জন্য স্পেশাল কেক।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে তেল এবং চিনিগুড়া খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে তেল এবং চিনি গুঁড়ো রং চেঞ্জ হয়ে সাদা হয়ে যায় যায়। এবারের মধ্যে কনডেন্স মিল্ক ও এসেন্স দিতে হবে। অন্য একটি পাত্রে ময়দা বেকিং পাউডার আর বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিতে হবে
- 2
এরপর মিশ্রণটির মধ্যে দিয়ে অল্প অল্প করে ময়দা বেকিং পাউডার, বেকিং সোডার মিশ্রন আর দুধ দিয়ে মেশাতে হবে। মিশ্রন টাকে খুব ভালো করে ফেটাতে হবে যত ফেটানো হবে তত কেক নরম হবে।
- 3
মিশ্রণটির মধ্যে রেড ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রীতে ২৫ মিনিট বেক করতে হবে।
- 4
এরপর কেক বেক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কেক ঠান্ডা হলে স্লাইস করে কেটে নিয়ে হার্ট সেপ কুকি কাটার অথবা ছুরি সাহায্যে হার্ট শেপ এর আকারে কেটে নিতে হবে।
- 5
এরপরে আবার তেল আর চিনি ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে কনডেন্স মিল্ক এসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা মিশ্রণ অল্প করে দিয়ে অল্প করে দুধ দিয়ে মেশাতে হবে।
- 6
এরপর কেকের মিশ্রণটিকে কেক মোল্ড এর ভেতর অল্প পরিমাণে দিয়ে ১৮০ ডিগ্রী সেন্টিগ্রেডে ৩ তিন মিনিট বেক করে মাঝখানে হার্ট সেপ আকারে কাটা কেকের টুকরোগুলো রেখে ওপর বাকি মিশ্রণটা দিয়ে ঢেকে দিতে হবে।
- 7
আবারো 180 ডিগ্রী সেন্টিগ্রেড ২০ মিনিট বেক করতে হবে। এরপর পাঁচ মিনিট মাইক্রোওভেনের ভেতরে রেখে চেক করে নিতে হবে ভেতরে কাঁচা আছে কিনা যদি ভেতরে কাঁচা থাকে তাহলে পাঁচ মিনিট বেক করে আরো স্ট্যান্ডিং টাইম দিলে তৈরি হয়ে যাবে এগলেস সিক্রেট হার্ট সেপ কেক।।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (4)
Presentation tao besh gochhano👏
👌
Amio kichhu notun recipe try korechi parle dekhe like comment dio. Bhalo lagle onusoron o korte paro👍👍