কাতল কালিয়া (katla kalia recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
বাসন্তী পোলাও এর সাথে এই কালিয়া খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথেও বেশ লাগে খেতে। সাধারণত বড় মাছের পেটি হলে এর স্বাদ বেশী ভালোভাবে উপভোগ করা যায়।
কাতল কালিয়া (katla kalia recipe in Bengali)
#ফেব্রুয়ারি২
বাসন্তী পোলাও এর সাথে এই কালিয়া খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথেও বেশ লাগে খেতে। সাধারণত বড় মাছের পেটি হলে এর স্বাদ বেশী ভালোভাবে উপভোগ করা যায়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
টক দই একটু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
- 2
পেঁয়াজ ও লঙ্কা অল্প নুন দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে।
- 3
মাছগুলোকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ-লঙ্কা বাটা, আদা বাটা, সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে ১৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে।
- 4
এবারে কড়াই গরম করে ম্যারিনেটেড মাছের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিতে হবে।
যে পাত্রে মাছগুলোকে ম্যারিনেট করা হয়েছিল, তাতে গরম জল ঢেলে লেগে থাকা মিশ্রণ গুলে সাথে সাথেই কড়াইতে ঢেলে কড়াই ঢাকা দিয়ে দিতে হবে। - 5
৫ মিনিট পর ঢাকা খুলে হাল্কা হাতে মাছগুলো উল্টে দিয়ে চিনি ও কিসমিস দিয়ে আরও ৫ মিনিট মত ঢাকা দিয়ে রাখতে হবে।
- 6
এরপর ঢাকা খুলে ওতে ঘি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আবারো হাল্কা হাতে নাড়িয়ে গ্যাস বন্ধ করে ৫ মিনিট ঢেকে গরমগরম কাতল কালিয়া পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
- কড়াইশুঁটির কচুরি(karaishutir kochuri recipe in Bengali)
- রুই মাছের দমপোক্ত কালিয়া (Rui macher dompokt kaliya recipe in Bengali)
- তোপসে মাছের ফিশ ফ্রাই(Topse macher fish fry recipe in Bengali)
- স্টাফ ক্রাস্ট হাওয়াইয়ান ফ্যান্টাসি পিজ্জা (Stuffed crust Hawaii fantasy recipe in Bengali)
- ম্যাগি অমলেট (maggie omelette recipe in Bengali)



মন্তব্যগুলি