ডিম চিকেন টোস্ট(Egg Chicken toast recipe in Bengali)

ডিম চিকেন টোস্ট(Egg Chicken toast recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে জল চিপে কুচিয়ে নিতে হবে।একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে রসুনকুচি,আদাকুচি,কাঁচালঙ্কা কুচি দিয়ে ভেজে পেঁয়াজকুচি দিয়ে আরও
কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে একে একে চিকেন, জিরেগুঁড়ো,লঙ্কাগুঁড়ো,হলুদ, স্বাদ মতো নুন ও চিনি দিয়ে নেড়েচেড়ে সমস্তটা মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে চিকেনের পুরটা তৈরী করে নিতে হবে - 2
গ্যাসে চাটু গরম করে পাউরুটির স্লাইস গুলো দুপিঠ হাল্কা সেঁকে নামিয়ে নিতে হবে।সবগুলো সেঁকা পাউরুটির স্লাইসের একদিকে ১/২ টেবিল চামচ টমেটো সস ভালো করে মাখিয়ে নিতে হবে।এবার সস মাখানো ৬ টা রুটির স্লাইসের ওপরে পরিমাণ মতো চিকেনের পুর লাগিয়ে দিতে হবে
- 3
চাটুতে পরিমাণ মতো তেল গরম করতে হবে।একটা বাটিতে তিনটে ডিম ভেঙে তাতে স্বাদ মতো নুন,গোলমরিচ গুঁড়ো,চিলিফ্লেক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার পুর লাগানো রুটির স্লাইসকে আর একটা সস মাখানো স্লাইস দিয়ে ঢেকে সাবধানে দুপিঠ ডিমের গোলায় ডুবিয়ে চাটুর গরম তেলে দিয়ে ঢিমি আঁচে ভাজতে হবে
- 4
নিচের দিকটা ভাজা হয়ে গেলে সাবধানে উল্টিয়ে দিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে
- 5
এইভাবে সবগুলো টোস্ট ভাজা হয়ে গেলে সস বা চাটনির সাথে পরিবেশন করতে হবে। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি গরম গরম 'ডিম চিকেন টোস্ট'
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (7)